সিনেমার জন্য কখনো ওজন কমিয়েছেন, কখনো বাড়িয়েছেন আমির খান। তার পিকে সিনেমাতে তাকে দেখা যায় এলিয়েন চরিত্রে। তিনি ভিন্ন চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন ভক্তদের। নকল কানও পরতে হয়েছিল ওই সিনেমায়।
রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটি ২০১৪ সালে মুক্তি পায়। সিনেমাটি সাত বছর পূর্ণ করেছে। এ সিনেমার জন্য তাকে পানও খেতে হয়েছিল। শুনলে অবাক হবেন, তিনি দৈনিক ১০০টিরও বেশি পান খেয়েছিলেন।
আমির খান বলেন, ভেবেছিলাম, প্রতিটি দৃশ্যের জন্য ৫০-৬০টি পান খেতে হতে পারে। কিন্তু ছবির পরিচালক আরও বেশি খেতে বলেন, না হয় যে রকম চাচ্ছিলেন সে রকমটি হবে না। এ জন্য আমাকে প্রতি দৃশ্যে ১০০’র বেশি পান খেতে হতো।
পিকের সেটে একটি পানওয়ালাও ছিল। প্রতিবার দৃশ্যের জন্য আমিরকে একটি করে পান খেতে হতো। এমনকি শুটিং শুরু করার আগে, মুখের ভেতরে এবং ঠোঁটে সঠিক রঙ পেতে কমপক্ষে ১০-১২টি পান খেয়েছেন আমির।