ব্রেক্সিট নিয়ে হতাশা থেরেসা মে’র দলের তিন এমপির পদত্যাগ

ব্রেক্সিট ইস্যুতে হতাশা প্রকাশ করে এবার ব্রিটেনে প্রধানমন্ত্রী থেরেসা মে’র টোরি দল থেকে তিন নারী এমপি পদত্যাগ করেছেন। তারা একটি স্বতন্ত্র গ্রুপে যোগ দেওয়ার কথা জানিয়েছেন। ওই স্বতন্ত্র গ্রুপটি তৈরি করেছেন সমপ্রতি বিরোধী লেবার পার্টি থেকে পদত্যাগ করা সাত এমপি। পদত্যাগ করা তিন এমপি হলেন-আন্না সোবরি, সারাহ ওয়ালাস্টন এবং হেইদি অ্যালেন। তারা পদত্যাগের বিষয়ে প্রধানমন্ত্রী থেরেসা মে কে একটি চিঠিও লিখেছেন। তারা এক সংবাদ সম্মেলনে ব্রেক্সিট ইস্যুতে কট্টর ইইউবিরোধী অবস্থানের সমালোচনা করেছেন। প্রধানমন্ত্রী মে পদত্যাগের ঘটনায় দু:খ প্রকাশ করেছেন। তবে তিনি বলেছেন, তার দল সব মতবাদকে শ্রদ্ধা করে। -বিবিসি