আদমদীঘিতে ১২৫ টি চোরাই মেবাইলফোনসহ গ্রেফতার ২

বগুড়ার আদমদীঘির সান্তাহার হান্নান মোবাইল সার্ভিসিং সেন্টারে অভিযান চালিয়ে ১২৫ টি চোরাই মোবাইলফোন উদ্ধার সহ আব্দুল হান্নান ও সোহেল রানা নামের দুই চোরকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন এসআই সোলাইমান আলী। 

এসআই সোলাইমান আলী জানান, আদমদীঘির ডহরপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে মিঠুর বাড়ির আলমারীর ড্রয়ার ভেঙ্গে গত ৩ ডিসেম্বর নগদ ৭২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে পুলিশ তদন্তকালে মঙ্গলবার (২১ ডিসেম্বর)  সান্তাহার হান্নান মোবাইল সার্ভিসিং সেন্টার অভিযান চালিয়ে চোরাই মোবাইল সহ ১২৫ টি চোরাই মোবাইলফোন উদ্ধার সহ সান্দিড়া গ্রামের আলাউদ্দীনের ছেলে হান্নান মোবাইল সার্ভিসিং সেন্টারের মালিক আব্দুল হান্নান ও নওগাঁ জেলার রানীনগরের বালুভরা গ্রামের  জাহাঙ্গীরের ছেলে সোহেল রানা (২৬) কে গ্রেফতার করে।