ট্রেনে চড়ে আগামী সপ্তাহে ভিয়েতনামে যাবেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার দ্বিতীয় শীর্ষ বৈঠক হওয়ার কথা। ২৭ ও ২৮ ফেব্রুয়ারি দুই নেতার মধ্যে বৈঠক হবে। ট্রেনে যেতে কিম জং উনের আড়াই দিন সময় লাগবে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। চীনের ভেতর দিয়ে ট্রেনে গিয়ে ভিয়েতনাম সীমান্তে নামবেন কিম। সেখান থেকে হ্যানয়ে গাড়িতে করে নিয়ে যাওয়া হবে কিমকে। উত্তর কোরিয়ার বিশেষজ্ঞ থেই ইয়ং হো জানিয়েছেন, বাপ-দাদার মতোই আচরণ করছেন কিম জং উন। তার বাবা কিম জং ইল এবং দাদা কিম ইল সাংও ট্রেনে চড়ে বিদেশ সফর করতে ভালবাসতেন। - এনডিটিভি