সৌদি আরবকে পরমাণু প্রযুক্তি দিতে পারেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট আইনপ্রণেতারা সতর্ক করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবের কাছে স্পর্শকাতর পরমাণু প্রযুক্তি সরবরাহ করতে পারেন। করপোরেট সহযোগী সৌদি আরবকে সন্তুষ্ট করতে প্রেসিডেন্ট ট্রাম্প এই কাজ করতে পারেন বলে আইনপ্রণেতারা সতর্ক করেছেন। হাউস কমিটি অন ওভারসাইট অ্যান্ড রিফর্ম এর চেয়ারম্যান এলিজা কুমিংস ট্রাম্প জামাতা জারেদ কুশনার এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যকার বৈঠকের নথি দিতে হোয়াইট হাউসের প্রতি আহবান জানিয়েছেন। এদিকে মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন মহাকাশ বাহিনী গঠনের জন্য একটি বিলে স্বাক্ষর করেছেন। এই বাহিনী মহাকাশে হুমকি মোকাবেলায় কাজ করবে। - এনডিটিভি