কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ১০ নম্বর জালালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মোট মেম্বার প্রার্থী সাত জন। এর মধ্যে একজন দৃষ্টি প্রতিবন্ধী প্রার্থীও রয়েছেন। অন্ধ প্রার্থীর প্রচারণা নজর কাড়ছে সবার। দুই চোখ অন্ধ প্রার্থীকে নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে আলোচনা ও সমালোচনা।
দৃষ্টি প্রতিবন্ধী প্রার্থী ফালু মিয়া ১ নম্বর ওয়ার্ডের চরনোয়াকান্দী গ্রামের বাসিন্দা। অন্য প্রার্থীদের মতো তিনিও তার স্ত্রী-সন্তানের সহায়তায় ভোট চাচ্ছেন। ভোটারদের দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি।
ফালু মিয়া বলেন, আমি নিজে গরিব ও অসহায় প্রতিবন্ধী মানুষ। অসহায়ের কষ্ট অনুধাবন করি। আমাকে জনগণ বিজয়ী করলে তাদের আমার কাছে আসতে হবে না, আমি নিজে তাদের দুয়ারে ছুটে যাব।
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর কটিয়াদী উপজেলার ৯টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে।