নিকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে জল ঢেলে দিলেন প্রিয়ঙ্কা

বলিউড পেরিয়ে এখন হলিউডের পরিচিত নাম প্রিয়াঙ্কা চোপড়া। তবে মনেপ্রাণে তিনি ‘দেশি গার্ল’ তা প্রমাণ করেছিলেন বিয়ের পরেই। নিজের নামের পাশে জুড়েছিলেন স্বামীর পদবি। কিন্তু নামের পাশে স্বামীর পদবী মুছে ফেলার পর এই তারকাজুটির বিচ্ছেদের প্রশ্ন উঠেছে। বেশ ক’দিন মুখে কুলুপ এঁটে থাকার পর অবশেষে এ নিয়ে মুখ খুললেন ‘দেশি গার্ল’ নিজেই!

তুমুল জল্পনা বলি পাড়া থেকে অনুরাগী মহল সর্বত্রই। নিককে প্রিয়ঙ্কার প্রেমের বার্তা থেকে প্রিয়ঙ্কার মা মধু চোপড়া স্বয়ং গুজব উড়িয়ে দেওয়ার পরেও গুঞ্জন থামেনি এতটুকুও। বরং সম্প্রতি বিদেশি সংবাদমাধ্যম তাকে নিকের স্ত্রী বলায় প্রিয়ঙ্কার চটে যাওয়া আরও খানিক ঘি ঢেলেছে চর্চার আগুনে।

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনস। ছবি: সংগৃহীত

ভারতীয় সংবাদমাধ্যমের কাছে মুখ খুলে হাটে হাঁড়ি ভেঙেছেন ‘বরফি’র ‘ঝিলমিল’। সব বিতর্ক, গুঞ্জনে জল ঢেলে বলেছেন, ইনস্টাগ্রাম-টুইটারে একই ইউজার নেম রাখতে চেয়েই প্রিয়ঙ্কা চোপড়া জোনাস থেকে প্রিয়ঙ্কা চোপড়া হয়েছেন তিনি। এতে আর কোনও কারণ খোঁজার প্রয়োজন নেই। বরং উল্টে নাম বদল নিয়ে এতশত চর্চা যেন খানিক বিব্রতই করেছে ‘ম্যাট্রিক্স: দ্য রেসারেকশন’-এর অভিনেত্রীকে।

প্রিয়ঙ্কা বিরক্ত হোন বা না হোন, ভক্তকুল স্বস্তিতে। ‘দেশি গার্ল’-এর বিয়ে টিকে রয়েছে যে!

ইত্তেফাক/বিএএফ