শীতকাল আসতেই আবহাওয়ার সঙ্গে সঙ্গে ত্বক ও শরীরে বিভিন্ন পরিবর্তন লক্ষ করা যায়। শীতে সঠিক লাইফস্টাইল ও খাদ্যাভ্যাসের অভাবে ভিটামিন ডি-এর ঘাটতি দেখা দেয়।
গ্রীষ্মকালের তুলনায় শীতে আচমকা ভিটামিন ডি-এর ঘাটতি হতে পারে শরীরে। তার জন্য প্রতিদিনই স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। তাহলে জেনে রাখুন কোন কোন লক্ষণ দেখে বুঝা যাবে শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি হয়েছে।
- যদি শীতকালে আচমকা অবসাদের লক্ষণ টের পান, তাহলে বুঝতে হবে ভিটামিন ডি-এর ঘাটতি দেখা দিয়েছে।
- শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি দেখা দিলে পেশিতেও সমস্যা দেখা দিতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
- ভিটামিন ডি আমাদের শরীরে হাড় এবং পেশিকে মজবুত রাখতে সাহায্য করে। তাই হাড় কিংবা পেশির কোনো সমস্যা দেখা দিলে তা শুধুমাত্র ভিটামিন ডি-এর ঘাটতির কারণেই হতে পারে।
- শীতে যদি অনেকটা ওজন বেড়ে যায়, তাহলে বুঝতে হবে ভিটামিন ডি-এর ঘাটতি দেখা দিয়েছে। এমনটা হলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।
- শরীরে অত্যধিক মেদ জমে যাওয়াও ভিটামিন ডি-এর ঘাটতির কারণে হয় বলে মত বিশেষজ্ঞদের।
- গাঁটের ব্যথা, কনুই কিংবা হাঁটুতে ব্যথা-এসব কিছুই ভিটামিন ডি-এর ঘাটতির লক্ষণ। তাই শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি দেখা দিলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা খুব প্রয়োজন। এছাড়া প্রতিদিনের খাবারের তালিকায় মাছ, ডিম, মাংস, মাশরুম প্রভৃতি রাখা দরকার।