ভারতের রাজ পরিবারে জন্ম বলিউড অভিনেত্রী সারা আলি খানের। তার বাবা সুপারস্টার সাইফ আলি খান। একই পথে হেঁটে সারাও এখন বলিউডে নাম লিখিয়েছেন।
সারা পড়াশোনা করেছেন মুম্বাইয়ের ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশনাল স্কুলে। একই স্কুলে পড়তেন আরও এক তারকা-সন্তান, অনন্যা পাণ্ডে। তার বাবা কমেডিয়ান অভিনেতা চাঙ্কি পাণ্ডে। তবে তারা সহপাঠী ছিলেন না। সারা ছিলেন স্কুলের সিনিয়র। বড় পর্দার এই দুই তারকা সন্তানের ছোটবেলার খবর জানা গেলো এবার। অনন্যাকে নানা ভাবে বিরক্ত বা হেনস্তা (বুলি) করতেন সারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা বলেন, ‘অনন্যা বলে, আমি ওকে ছোটবেলায় বুলি করতাম। সত্যিই হয়তো করতাম। আমার মনে হয়, এখন একই কাজ করি।’
কথাটি প্রমাণ করার জন্য সারা সাম্প্রতিকতম একটি উদাহরণ টানেন সারা। পুরস্কার বিতরণীর এক অনুষ্ঠানে ‘আতরঙ্গি রে’ ছবির ‘চকা চক’ গানে নাচ করার জন্য অনন্যাকে জোর করেন সারা। অনন্যা রাজি ছিলেন না, কিন্তু তাও তাকে নাচতে হয়েছে।
সে দিনের কথা মনে করে সারা বললেন, ‘আমার মনে হয়, আবারও আমি অনন্যাকে বুলি করেছি।’