ঠাকুরগাঁওয়ে দেশীয় অস্ত্র বহনের দায়ে ঠাকুরগাঁও সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সবুরকে (২৮) অস্ত্র মামলায় কারাগারে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম।
এর আগে বুধবার (২২ ডিসেম্বর) রাতে রহিমানপুর ইউনিয়নের নির্বাচনী এলাকা মহুভাসির একটি টিভিএস গাড়ি ও ২০টি রামদাসহ সবুরকে আটক করে পুলিশ। সবুর ইসলামনগর এলাকার নজরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অস্ত্রের বস্তাসহ দেখতে পেয়ে সবুরকে আটক করে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে থানায় নিয়ে আসে।
ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম বলেন, কোনো নির্দিষ্ট ব্যক্তির দায় সংগঠন নেবে না। তার বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম বলেন, এলাকাবাসীর কাছ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অস্ত্র মামলায় তাকে কোর্টে চালান করা হয়েছে।