মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশের গুলিতে অন্তত ৪ রোহিঙ্গা আহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রবিবার সকালে মানবপাচারকারী সন্দেহে দুইজনকে ধরতে পুলিশের ২০ সদস্যের একটি দল ‘আহ নুক ইয়ে’ শিবিরে অভিযান চালায়। পুলিশের দাবি, অভিযানের এক পর্যায়ে রোহিঙ্গাদের আক্রমণের জবাবে তারা গুলি ছোড়ে। কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পুলিশের ওপর রোহিঙ্গাদের হামলা চালানোর কোনো ঘটনা ঘটেনি। পুলিশের গুলিতে চারজন গুলিবিদ্ধ হয়। তাদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক। ক্যাম্পটি রাখাইনের রাজধানী সিত্তুয়ে থেকে প্রায় ১৫ কিলোমিটার পূর্বে অবস্থিত।
পুলিশ বলছে, অভিযুক্ত দুই ব্যক্তি গত শুক্রবার একটি ছোট নৌকায় করে এ শিবির থেকে ১০৬ রোহিঙ্গাকে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করেছে। এই সূত্র ধরেই শিবিরটিতে অভিযান চালায় পুলিশ।