করোনাকালীন দুর্যোগের পর রোগ-প্রতিরোধ ক্ষমতার দিকে অনেকেরই মনোযোগ গিয়েছে। জীবনযাত্রা হয়তো একটু স্বাভাবিকতার রঙ ফিরে পেয়েছে। তবু করোনা পরিস্থিতি পুরোপুরি কেটে যায়নি। তাই স্বাস্থ্যরক্ষার দিকে বিশেষ নজর দিতে হবে। কিন্তু আগামী বছর কিভাবে নিজের স্বাস্থ্যরক্ষায় মনোযোগ দিতে পারবেন বলে আপনার ধারণা? অন্তত জিমে না গিয়েও।
হেলথ অ্যাপস রাখুন
হেলথ অ্যাপস ব্যবহারে কিছু ভালো অভ্যাস গড়ে তোলা সম্ভব। এই অ্যাপগুলো নির্দেশকের ভূমিকা পালন করে। যেহেতু সকলের কাছেই স্মার্টফোন আছে তাই হেলথ অ্যাপসগুলো কার্যকর ভূমিকা রাখবে। এভাবে কিছু ভালো অভ্যাস গড়ে নিতে পারবেন।
বাড়িকেই জিম বানিয়ে নিন
চাইলে বাড়িতেই জিমের আয়োজন করা যায়। বিশেষজ্ঞ পরামর্শের ভিত্তিতে অল্প কিছু প্রয়োজনীয় উপকরণ দিয়েই শরীরচর্চা করা যায়। কে বলেছে দামি উপকরণই সব সমস্যার সমাধান?
মেডিটেশন করুন
মেডিটেশনের মাধ্যমে নিজের মানসিক স্বাস্থ্য রক্ষা সম্ভব। বিশেষত ভোরের সময়ে পার্ক কিংবা আশেপাশের মানুষের সাথে মেডিটেশনের অভ্যাস গড়ে তুললে সামাজিক সম্পর্ক এবং মানসিক স্বাস্থ্য দুটোরই উন্নতি ঘটবে।
হাঁটুন
যারা শরীরচর্চা পছন্দ করেন না তারা হাঁটার অভ্যাস গড়ে তুলুন। দিনের মধ্যে বিভিন্ন সময়ে হাঁটার অভ্যাস গড়ে তোলা স্বাস্থ্যের জন্যে ভালো।