সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকান্ডের দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান চলছে

ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ নামের যাত্রীবাহী লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় নিখোঁজদের সন্ধানে পূণরায় উদ্ধার অভিযান চলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা শনিবার (২৫ ডিসেম্বর) সকাল সোয়া ৯ টায়দ্বিতীয় দিনের মতো এই উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার অভিযানে কাজ করছে বরিশাল নৌ-ফায়ার ষ্টেশনের ডুবুরি দল।

বরিশাল নৌ-ফায়ার সার্ভিসের কর্মকর্তা বেলাল হোসেন এসব তথ্য জানিয়েছে।  তিনি জানান, আজ সাড়াদিন এ উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

এদিকে নিখোঁজদের সন্ধানে স্বজনরাও ট্রলার নিয়ে নদীর পাড়ে পাড়ে ঘুড়ছেন। বরগুনার মো. সুমন হোসেন বলেন, স্ত্রী ও দুই সন্তানকে এখনো পায়নি তিনি। বৃহস্পতিবার রাত ১১ টায় তিনি শেষ কথা বলেছে স্ত্রী তাসলিমা আক্তারের সঙ্গে। 

ঢাকার মুগদা থেকে আসা আয়শা আক্তার বলেন, সে তার ভাই আরিফুর রহমান এবং ভাইয়ের শিশু কন্যা কুলসুম (৪) কে হাসপাতাল এবং মর্গে খুজে না পেয়ে নদীর পাড়ে এসে বসে আছেন।