সচরাচর ক্যাজুয়াল ড্রেস আপ নিয়ে আমরা খুব বেশি ভাবিনা। কিন্তু ক্যাজুয়াল ড্রেস আপ আপনার ব্যক্তিত্ব বাড়াতে পারে। সবসময়ই দামী পোশাক দিয়ে এমন করতে হবে তা কিন্তু না। তাহলে কিভাবে এই শীতে আপনি নিজের ক্যাজুয়াল ড্রেস আপে কিছুটা উন্নতি আনতে পারবেন? সেটাই দেখে নেয়া যাক।
- মোজায় বদল আনতে পারেন। মাঝারি সাইজের মোজা এবং একটু ভিন্ন ডিজাইনের মোজা ব্যবহার করুন।
- হুডির বদলে কার্ডিগান কিংবা ডেনিমের শার্ট ব্যবহার করে দেখতে পারেন।
- শীতে ব্লু জিনস পরাটাই সবচেয়ে ভালো উপায় ক্যাজুয়াল ড্রেস আপের ক্ষেত্রে। ডার্ক ডেনিমের চেয়ে ব্লু জিনস মানানসই।
- নিজের বেল্টে কিছুটা পরিবর্তন আনুন। কাপড়ের বেল্ট বদলে চামড়ার ভালো বেল্ট নেয়াই ভালো।
- ভারি কাঁধওয়ালা ব্লেজার ব্যবহার না করাই ভালো। বরং হালকা গড়নের ব্লেজার ব্যবহার করুন।