প্রসঙ্গ :‘দিন :দ্য ডে’

দ্য ডে সিনেমাটি নির্মিত হয়েছে ইরান ও বাংলাদেশের যৌথ প্রযোজনায়। এটি আন্তর্জাতিক মান ও পরিমণ্ডলের একটি ছবি।

এখানে সবকিছু আমার একার সিদ্ধান্তের ওপর নয়। ইচ্ছে থাকলেও ছবিটি ২৪ ডিসেম্বর মুক্তি দিতে পারিনি। কেননা, আমরা এটি বাংলাদেশে মুক্তি দিলে ইরানের প্রযোজককেও একই তারিখে মুক্তি দিতে হবে। তাদের পরিকল্পনায় ছিল আফ্রিকা, রাশিয়া ও মধ্যপ্রাচ্যে ছবিটি মুক্তি দেওয়ার। সেখানে এখন করোনার নতুন ধরন ওমিক্রন মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। তাই ছবিটি মুক্তির যে প্ল্যান ছিল সেটি বাতিল করতে হয়েছে। আমরা বাংলাদেশের পাশাপাশি একযোগে ছবিটি সবখানে মুক্তি দিতে চাই। সেজন্য আরো একটু সময় নিতেই হবে। তাছাড়া আমার স্বপ্নের ছবি দিন :দ্য ডে। কয়েক বছর পরিকল্পনা করে ছবিটি নির্মাণ করেছি। ছবিটি ৫টি ভাষায় ৮০টি দেশে মুক্তি দেওয়া হবে। নতুন তারিখ ঠিক করে সবাইকে জানাবো। —অনন্ত জলিল 

 

 

ইত্তেফাক/এনএ