‘লঞ্চটি কিনারায় নোঙর করলে এতো মৃত্যু হতো না’ 

ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেইনেন্স বিভাগের পরিচালক লেফটেনেন্ট কর্নেল জিল্লুর রহমান বলেছেন, চালক বা স্টাফরা অতি দ্রুত লঞ্চটি কিনারায় ভিড়িয়ে নোঙর করলে এতো মৃত্যু হতো না।

রবিবার দুপুর সাড়ে ১২টায় ঝালকাঠির সুগন্ধা নদীতে আগুন লাগা অভিযান-১০ লঞ্চটি পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।  

তিনি আরও জানান, পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্রপাতি ছিল না। এছাড়া লঞ্চটি কিনারায় নোঙর করলে বহুযাত্রী মাটিতে নামার সুযোগ পেতো। যদি কিনারা নোঙর করতো তাহলে এতো হতাহত হতো না।  

তিনি আরও জানান, নদীর পানি ব্যবহার করেই পাম্প মেশিনের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণ করা যেতো।অ কিন্তু সেটি তারা করেনি। আমাদের তদন্ত কমিটি কাজ করছে। তদন্ত শেষ হলে আগুনের সূত্রপাতের কারণ জানা যাবে।