বুফে কি অজান্তেই আপনার ক্ষতি করছে

বুফেতে গেলে প্রথমে চোখ দেখে হয়তো এক ধরণের প্রশান্তি কাজ করে। বিশেষত যারা খুব খেতে পছন্দ করেন কিংবা যারা অন্তত খাবারের পরিবেশকে পছন্দ করেন তাদের জন্যে বুফে বেশ জনপ্রিয়। কিন্তু বুফে আপনার ক্ষতি করছে না তো? মানুষের পাকস্থলী খাবার ধারণ করার সীমা আছে। 

সেই সীমা অবশ্য অনেকেই অতিক্রম করলে পেট খারাপ হয়। কারণ আমাদের ক্ষুধা ভাবটি মানসিক। তাই আমাদের পেট পুরোপুরি ভরে ওঠার আগেই পাকস্থলী থেকে মস্তিষ্কে সিগন্যাল যায়। কিন্তু বুফেতে গেলে কেন ক্ষতি হয়?

অনেক সময় খাবারের প্রবল আগ্রহ থাকলে অতিরিক্ত খাওয়ার ভয় থাকে। আবার বুফেতে সচরাচর সময়সীমা বেধে দেয়া হয়। তাই অনেকে জোর করে খেয়ে থাকেন। যাদের শরীরে মেদ থাকে তাদের শরীর গ্যাস্ট্রিক এম্পটিয়িং নামক একটা ঘটনা ঘটে। প্রতি চারজন স্থূলকায় মানুষের মধ্যে একজনের এই সমস্যা হয়ে থাকে। সচরাচর খেতে থাকলে কিছুক্ষণ পর এই সমস্যার ফলে পাকস্থলী থেকে ক্ষুধা লাগার সংকেত যায় মস্তিষ্কে। এতে পাকস্থলীর সীমা অতিক্রম করেও অনেকে খেয়ে ফেলেন।

কিন্তু সচরাচর বুফেতে স্থূলকায়রাই যায় এমনটা না। তাই অতিরিক্ত খাওয়ায় পেট খারাপ যেমন হতে পারে তেমন শরীর খারাপ হতে পারে। তাই বুফে খাওয়ার সময় নিজেকে নিয়ন্ত্রিত রেখে খান। অল্প অল্প করে সময় নিয়ে খান। গোগ্রাসে না খাওয়াই ভালো।