ছবি পোস্ট নিয়ে বিশেষ সিদ্ধান্ত ইনস্টাগ্রাম-এর!

আত্মহত্যায় প্ররোচনা দিতে পারে, এমন সব ধরনের ছবি সরিয়ে দেওয়া হবে ইনস্টাগ্রাম থেকে।

ভবিষ্যতেও করা যাবে না পোস্ট। সোশ্যাল মিডিয়ায় সংস্থার তরফে এমনই জানানো হয়েছে। মূলত এই ধরনের ছবি নিয়ে ইনস্টাগ্রাম ব্যবহারকারী কিশোর-কিশোরী অভিভাবকদের আপত্তির কারণেই এই সিদ্ধান্ত।

গত সপ্তাহে এক ব্লগে ইনস্টাগ্রাম-এর প্রধান অ্যাডাম ম্যসেরি জানান, ‘মানুষের নিরাপত্তার থেকে গুরুত্বপূর্ণ কিছু হয় না।’ তাই, আত্মহত্যায় প্ররোচনা দিতে পারে, এমন কোনও ছবি শেয়ার করা যাবে  না ইনস্টাগ্রাম-এ।

১৪ বছরের মার্কিন কিশোরী মলি রাসেলের আত্মহত্যার পর বিভিন্ন মহলে সমালোচনার জেরেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। কিশোরীর বাবার অভিযোগ ছিল, ইনস্টাগ্রাম-এর কারণেই মেয়ের মৃত্যু হয়েছে।’ জানা গেছে, টানা মোবাইল হাতে ইনস্টাগ্রাম করতে থাকা মলি হঠাত্ই অসুস্থ হয়ে পড়েছিল।

পরে জানা যায়, ও ইনস্টাগ্রাম-এ মানসিক অবসাদ, আত্মহত্যায় প্ররোচনা দেওয়া ছবি নিয়মিত দেখত কিশোরী।