রোগ প্রতিরোধে সবচেয়ে কার্যকরী যেসব ফলের জুস

সকল ফলের জুসেই স্বাস্থ্য ভালো থাকে এমন কোনো কথা নেই। তবে কিছু ফলের জুসে আপনার স্বাস্থ্যের জন্যে উপকারী। সেটাও বিভিন্ন কারণে। এমন না একটানা ফলের জুস খেলে লাভ হবে বরং বিভিন্ন সময়ে এদের পান করলে আরাম পাওয়া যায়। আসুন জেনে নেই বিভিন্ন ফলের জুসের ভিন্ন ভিন্ন উপকার:

কমলার জুস প্রদাহে উপকার দেয়

কমলার জুস খেলে দেহে প্রদাহের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়

কমলার জুসে প্রদাহ প্রতিরোধকারী অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যায়। প্রতিদিন নাশতায় এক গ্লাস কমলার জুস খেলে দেহে প্রদাহের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। বিশেষত হাই ফ্যাট খাবার খেলে প্রদাহের যে সমস্যা দেখা দেয় তা প্রতিরোধেও এই নিয়মিত অভ্যাস কার্যকরী। 

কিডনির পাথর দূরীকরণে লেবু পানি

পানিতে লেবু মিশিয়ে নিয়মিত খাওয়ার অভ্যাস করলে আপনার কিডনির পাথর দূর করায় উপকার মিলবে

চিনিহীন লেবুপানি কিডনির পাথর দূরে রাখতে সাহায্য করে। পানিতে লেবু মিশিয়ে নিয়মিত খাওয়ার অভ্যাস করলে আপনার কিডনির পাথর দূর করায় উপকার মিলবে। 

মস্তিস্কের কার্যকারিতা বাড়াতে আঙুরের জুস

অন্তত বারো সপ্তাহ নিয়মিত আঙুরের জুস খেয়েছে তাদের স্মৃতিশক্তির ব্যাপক উন্নতি ঘটেছে
আঙুরের জুসে এন্থোসায়ানিন, অ্যান্টি-অক্সিডেন্ট পাওয়া যায়। একটি গবেষণায় দেখা গেছে যারা অন্তত বারো সপ্তাহ নিয়মিত আঙুরের জুস খেয়েছে তাদের স্মৃতিশক্তির ব্যাপক উন্নতি ঘটেছে। 

সবজির জুস ক্যান্সার প্রতিরোধে সহায়ক

টমেটো জুস প্রস্টেট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে

টমেটো জুস প্রস্টেট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। তবে সবজির জুসে টমেটো বাদেও অন্য অনেক উপাদান থাকে। যা বিভিন্ন ক্যান্সার প্রতিরোধে সহায়ক। 

হৃদরোগের ঝুঁকি কমায় বেদানার জুস

বিশেষত এই জুস আপনার দেহে প্রদাহের সমস্যা দূর করায় হৃদরোগের ঝুঁকি থেকে দূরে রাখতে সাহায্য করে
গ্রিন টি থেকেও বেশি অ্যান্টি-অক্সিডেন্ট পাওয়া যায় বেদানার জ্যুসে। বিশেষত এই জুস আপনার দেহে প্রদাহের সমস্যা দূর করায় হৃদরোগের ঝুঁকি থেকে দূরে রাখতে সাহায্য করে।