অজান্তেই যেসব খাবারের মাধ্যমে চিনি খাচ্ছেন

কিছু কিছু খাবার দেখলে ধারণা করার উপায় নেই এতে প্রচুর চিনি থাকতে পারে। ফলে ওজন বাড়লে অনেকেই অবাক হয়ে যান। আসল সমস্যা কোথায় তা বুঝে উঠতে সমস্যা হয়। চলুন দেখে নেয়া যাক কোন কোন খাবারে প্রচুর চিনি থাকে কিন্তু বোঝা যায়না:

পাউরুটি

পাউরুটি উৎপাদনের সময় হাই-ফ্রুক্টোজ কর্ন সিরাপ ব্যবহার করা হয়

হ্যাঁ, পাউরুটি দেখে বোঝার উপায় নেই এতে প্রচুর চিনি আছে। পাউরুটি উৎপাদনের সময় হাই-ফ্রুক্টোজ কর্ন সিরাপ ব্যবহার করা হয়। যা প্রচুর চিনি ধারণ করে। 

নারকেলের পানি

আজকাল বাজারে অনেকে নারকেলের জুস না ক্যান জুস বিক্রি করে যাতে প্রচুর সুইটেনার থাকে
নারকেলের পানিতে প্রচুর ইলেকট্রোলাইট থাকে। ফলে ওয়ার্ক আউট বা অসুস্থতায় এই পানি শক্তির জোগান দেয়। তবে আজকাল বাজারে অনেকে নারকেলের জুস না ক্যান জুস বিক্রি করে যাতে প্রচুর সুইটেনার থাকে। এমনিতে নারকেলের পানিতে কম ক্যালরি থাকলেও এসকল পণ্যে প্রচুর চিনি থাকে। 

বোতলজাত সস

দুই চামচ বার্বিকিউ সসে অন্তত ১৬ গ্রাম চিনি আছে
সচরাচর যেকোনো সস এবং বারবিকিউ সস দেখে বোঝার উপায় নেই এতে প্রচুর চিনি আছে। দুই চামচ বার্বিকিউ সসে অন্তত ১৬ গ্রাম চিনি আছে। 

ফ্রোজেন ফুড

ফ্রোজেন ফুডে বেশ ভালো পরিমাণ চিনি ব্যবহার করা হয়
বাজারে আজকাল ফ্রোজেন ফুডের কদর অনেক। কিন্তু কিছু ফ্রোজেন ফুডে বেশ ভালো পরিমাণ চিনি ব্যবহার করা হয়। যেমন ক্যান করা মাছ, বা সবজি ইত্যাদি। 

গ্র‍্যানোলা

গুড়, মধু বা ম্যাপল সিরাপ মিশিয়ে গ্র‍্যানোলা খেলে আখেরে লাভ হয়না কোনো
স্বাস্থ্যরক্ষায় গ্র‍্যানোলা অনেক কার্যকরী হলে মেনে নেয়া হয়। তবে গুড়, মধু বা ম্যাপল সিরাপ মিশিয়ে গ্র‍্যানোলা খেলে আখেরে লাভ হয়না কোনো।

স্মুদি

স্মুদির স্বাদ বাড়াতে সুইটেনার বা চিনি মেশানো হয়
ফলের শরবত খেলে অনেকে নিজের স্বাস্থ্য ধরে রাখেন। তবে স্মুদির স্বাদ বাড়াতে সুইটেনার বা চিনি মেশানো হয়। যা অনেক সময় মাত্রাতিরিক্ত হয়ে থাকে।