ডয়চে ভেলের নারী বিষয়ক সিরিজ ‘হার’ এর স্ট্রিমিং পার্টনার বঙ্গ

জার্মান আন্তর্জাতিক সম্প্রচারকারী ডয়চে ভেলের দ্বারা নির্মিত প্রগতিশীল সিরিজ ‘HER-Women in Asia' এশিয়ান উপমহাদেশের নারীদের জীবনের সংগ্রাম এবং তাদের জীবনের অনুপ্রেরণাকে পুজি করে সামনে এগিয়ে যাবার লক্ষ্যে বাস্তব জীবনের রুপান্তর কাহিনীর উপর ভিত্তি করে তৈরি একটি নারী বিষয়ক সিরিজ।

'HER- Women in Asia'- বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহত্তম বাংলা স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ-তে সম্প্রচারিত হচ্ছে।

ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান এবং তাইওয়ানের এশিয়ান নারীদের জীবন ও দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে ১৫ মিনিটের ছয়টি পর্বে। প্রতিটি পর্বে অনলাইন ডেটিং, সৌন্দর্য, কর্মজীবন, মানসিক স্বাস্থ্য এবং বিবাহ সহ বিস্তৃত বিষয়গুলি নিয়ে বিভিন্ন দেশীয় নারীরা তাদের অভিজ্ঞতা জানিয়েছে সেই সাথে এই নারীরা কিভাবে সামাজিক বিভিন্ন সমস্যাগুলোকে সংগ্রামের মাধ্যমে সফলতার ভায়োলিন বাজিয়েছে সেই গল্পগুলোই মূলত উঠে এসেছে Her-Woman in Asia তে।

এশিয়ায় ডিডব্লিউ-এর ডিস্ট্রিবিউশন ম্যানেজার ম্যাক্সিমিলিয়ান পিকার্ট বলেছেন: ডিডব্লিউটিতে আমরা যখন কোন কন্টেন্ট প্রডিউস করি, তখন আমাদের অন্যতম লক্ষ্য থাকে সেই কন্টেন্টগুলো যেন বহুমুখীতাকে লালন করে পাশাপাশি বাস্তব জীবনের চিত্রগুলোকে ফুটিয়ে তোলার মাধ্যমে নারীর ক্ষমতায়ন, সাংস্কৃতিক বৈচিত্র্য, পরিবেশ এবং প্রযুক্তি  মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি যেন প্রাধান্য পায়।

ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং বাংলাদেশের জন্য ডিডব্লিউ ডিস্ট্রিবিউশন প্রতিনিধি জয়া ওবেরয় বলেছন, HER এর মাধ্যমে আমরা সমাজের বিভিন্ন অংশ থেকে এশিয়ান  নারীদের আপ-ক্লোজ রিপোর্ট দ্বারা সমর্থিত চমকপ্রদ সেই গল্পগুলো তুলে নিয়ে আসার চেষ্টা করেছি যা নিঃসন্দেহে নারীদের মত প্রকাশের স্বাধীনতা উদযাপনের স্বারক! আর তাই HER নিয়ে আমরা আশাবাদী! HER এ উপস্থাপিত প্রতিটি অভিজ্ঞতা নারীদের দিবে সামনে এগিয়ে যাবার অনুপ্রেরণা!

বঙ্গ এর বিজনেস ডেভেলপমেন্ট হেড মামুন আতিক বলেছেন, ডয়চে ভেলের নারী বিষয়ক সিরিজ HER বঙ্গ প্লাটফর্মের জন্য একটি ভিন্নধর্মী কন্টেন্ট যা আমাদের দেশের নারীদের সংগ্রাম এবং সফলতার একটি নির্দশক স্বরুপ। এরকম ভিন্নধর্মী কন্টেন্ট যেমন নারীদের চলার পথকে একটি সুন্দর দিক নির্দেশনা দিচ্ছে,ঠিক তেমনি বঙ্গ চায় নারীরা যেসব সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে তা যেন সবার কাছে Bongo প্লাটফর্মের মাধ্যমে পৌছায়! আর এই জন্যই ডয়েস ভেলের এবংবঙ্গ একাত্মতার সাথে সামনে আরো কাজ করবে।

২০২২ সালের শুরুর দিকে HER এর দ্বিতীয় সিরিজ রিলিজ হওয়ার কথা রয়েছে এবং এতে তিনটি নতুন অঞ্চল অন্তর্ভুক্ত থাকবে: থাইল্যান্ড, ফিলিপাইন এবং হংকং।

মূলত ইংরেজিতে নির্মিত, সিরিজটি বাংলাদেশি দর্শকদের জন্য বাংলায় ডাব ও অনুবাদ করা হয়েছে। HER- Woman in Asia দেখতে  চাইলে, গুগল প্লে স্টোর বা আইওএস স্টোর থেকে বঙ্গ অ্যাপটি ডাউনলোড করুন অথবা ভিজিট করুন: www.bongobd.com

ইত্তেফাক/বিএএফ