বিকেএসপির উদ্যোগে পঞ্চগড়ে খেলোয়াড় বাছাই ২৭ ফেব্রুয়ারি

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) উদ্যোগে তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবির প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ২৭ ফেব্রুয়ারি পঞ্চগড় সিরাজুল ইসলাম স্টেডিয়ামে জেলা পর্যায়ের খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হবে। আগ্রহীদের সকাল আটটার মধ্যে স্টেডিয়ামে হাজির হতে বলা হয়েছে।  ১৭টি বিভাগে খেলোয়াড় নেয়া হবে। এর মধ্যে আর্চারি, এ্যাথলেটিক্স, বাস্কেট বল, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো, কারাতে, শ্যূটিং, তায়কোয়ানডো, টেবিল টেনিস, ভলিবল ও উশু খেলায় ১২-১৪ বছর এবং বক্সিং জিমন্যাস্টিক, সাঁতার ও টেনিস খেলায় অনূর্ধ্ব ৮-১২ বছর বয়সী ছেলে এবং মেয়েদের নির্বাচন করা হবে। আগ্রহীদের www.bksp.gov.bd ঠিকানায় অনলাইনের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে।