পুলক তরুণ একজন গবেষক। স্বভাবে লাজুক। বিশেষ করে মেয়েদের সামনে পেটে বোমা মারলেও তার মুখ থেকে কথা আদায় করা মুশকিল। এ কারণেই সে কোনো মেয়েকে বিয়ে করা তো দূরের কথা, প্রেমও করতে পারেনি। এমর গল্পে তৈরি নাটক সম্প্রতি নেপালে নির্মিত হয়েছে খণ্ডনাটক দূর পাহাড়ের চূড়ায়। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি নির্মাণ করেছেন নাজমুল রনি নাটকটিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, মৌসুমী হামিদ, পীরজাদা হারুন, মনিরুল ইসলাম মনির, সানিতা প্রমুখ। নির্মাতা রনি জানান, আগামীকাল রাত ৯টায় এনটিভিতে নাটকটি প্রচার হবে।