বামনায় পাবলিক লাইব্রেরির দাবিতে মানববন্ধন

বামনা (বরগুনা) সংবাদদাতা

বামনায় গতকাল বৃহস্পতিবার সকালে পাবলিক লাইব্রেরির দাবিতে এলাকার সচেতন নাগরিকদের উদ্যোগে প্রেসক্লাবের সম্মুখে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি ওবায়দুল কবীর আকন্দ দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে আজাদ আকন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ নাসির মোল্লা, সচেতন নাগরিক ফোরামের নেতা মোঃ পলাশ হাওলাদার প্রমুখ।  মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরির নিকট স্মারকলিপি প্রদান করেন। উল্লেখ্য, বামনা সারওয়ারজান উচ্চ বিদ্যালয়ের সম্মুখে পাবলিক লাইব্রেরির ভবন ছিল। লাইব্রেরির ভবনটি জড়াজীর্ণ হওয়ায় ২০১৩ সালে ভেঙে ফেলা হয়। এরপরে আর পাবলিক লাইব্রেরির জন্য কোনো নতুন ভবন নির্মাণ করা হয়নি।