ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী লোহার ব্রিজ রক্ষার দাবি

ঠাকুরগাঁও প্রতিনিধি

শহরের মধ্যদিয়ে বয়ে যাওয়া টাঙ্গন নদীর উপর ব্রিটিশ আমলে নির্মিত ঐতিহ্যবাহী লোহার ব্রিজটি রক্ষার জন্য বৃহস্পতিবার মানববন্ধন ও সমাবেশ করেছে ঠাকুরগাঁওবাসী। ঠাকুরগাঁওবাসীর ব্যানারে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও শহরের সুশীল সমাজের প্রতিনিধিরা টাঙ্গন ব্রিজের পাশে এ কর্মসূচি পালন করে।

এ সময় বক্তব্য রাখেন সুজন ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল লতিফ, কলামিস্ট আজমত রানা, উদীচীর রেজওয়ানুল হক রিজু, সাংস্কৃতিক কর্মী অনুপম মনি, সিপিবি’র সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবীব বাবু, বাসদের জেলা সমন্বয়ক জাকির হোসেন, কলেজ শিক্ষক মাহমুদ হাসান প্রিন্স প্রমুখ।

এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী কান্তেশ্বর বর্মন জানান, ৮ কোটি টাকা ব্যয়ে এখানে একটি নতুন ব্রিজ তৈরি হবে। জেলা পরিষদকে পুরাতন লোহার ব্রিজটি অপসারণ করতে বলা হয়েছে। আড়াই মাস আগে তারা এই লোহার ব্রিজটি বিক্রি করে দিয়েছে।