তিতাস (কুমিল্লা) সংবাদদাতা
তিতাসে বিকাশের ডিস্টিবিউটরের কাছ থেকে ছিনতাই হওয়া ১৫ লাখ টাকা আধা ঘণ্টার অভিযানে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার জিয়ারকান্দি গ্রামের আলামিনের বসতঘরে অভিযান চালিয়ে টাকা, দেশীয় অস্ত্র উদ্ধার ও দুজনকে আটক করা হয়েছে। এর আগে বেলা ১১টায় গৌরীপুর-হোমনা সড়কের দড়িকান্দি ব্রিজের উত্তর পাশে ওই টাকা ছিনতাই হয়।
তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম জানান, ছিনতাইয়ের ঘটনার ফোন পেয়ে আমিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে সোর্সের তথ্যমতে জিয়ারকান্দি আলামিনের বাড়ি ঘেরাও করে তল্লাশি করে তা উদ্ধার করি। আটকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।