আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে নেমে এলো জীবন্ত মাছ! শুনতে অবাক করার মত হলেও সম্প্রতি ঘটেছে অদ্ভুদ এই ঘটনা।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের টেস্কারকানা শহরে গত বুধবার নজিরবিহীন এই ঘটনার সাক্ষী হয়েছে অনেকে। এতে অনেকে হয়েছেন অবাক, গিয়েছেন অনেকে চমকে, পেয়েছেন ভয়।
খবরে বলা হয়েছে, সেদিন হঠাৎই সাধারণ বৃষ্টিপাতের সঙ্গে আকাশ থেকে একাধিক ছোট আকারের জলজ প্রাণী বৃষ্টির মতোই পড়তে শুরু করে। এর মধ্যে ছিল ব্যাঙ, কাঁকড়া এবং মাছ। তবে মাছের সংখ্যাই ছিল সবচেয়ে বেশি।
ওই শহরের বহু বাসিন্দা মাছ ও ব্যাঙের বৃষ্টির সেই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন।
টেস্কারকানা শহরের অফিসিয়াল ফেসবুক পেজেও আজব বৃষ্টির ছবি দিয়ে পোস্ট করা হয়। লেখা হয়েছে, ২০২১-এ এটাই বাকি ছিল… টেস্কারকানাতে আজ মাছ-বৃষ্টি হল। ভাববেন না যে এটা জোক।
পোস্টে আরও লেখা হয়, তখনই এমন প্রাণীবৃষ্টি হয়ে থাকে, যখন জলস্রোতের সঙ্গে কোনওভাবে ব্যাঙ, কাঁকড়া ও ছোট মাছ ভূপৃষ্ঠের উপরে উঠে যায়। তারপর বৃষ্টির মতো করেই মাটিতে পড়তে শুরু করে তা।
টেস্কারকানার অফিসিয়াল ফেসবুক পেজে আরও লেখা হয়, বিষয়টি কম ঘটলেও, আজ তাই হয়েছে। টেস্কারকানার বিভিন্ন জায়গায় এদিন প্রাণী বৃষ্টিপাত দেখা গেছে। অতএব, সকলের ভালর জন্য বলা হচ্ছে, বিষটিকে নিয়ে বেশি পাত্তা না দিয়ে ২০২২-এর দিকে এগিয়ে যান।
টেস্কারকানার অফিসিয়াল ফেসবুক পেজের ওই পোস্টে অনেকে করেছেন নানা মন্তব্য। কেউ লিখেছেন, আমার ইচ্ছে মাঝে মাঝে টাকার বৃষ্টি হোক। এমনটা হতে পারে না?