বাংলায় একটা প্রবাদ আছে, আগুন কাপড় দিয়ে ঢেকে রাখা যায় না। এছাড়া অগ্রজরা বলে গেছেন, আগুন নিয়ে খেলা করা নাকি একদমই উচিৎ নয়। কিন্তু এ সব কিছুর তোয়াক্কা না করে আগুন নিয়ে খেলা দেখাতে গিয়ে বিপদের মুখে পড়েছেন এই ব্যাক্তি। তেমনই একটি ঘটনা সম্প্রতি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
অল্পের জন্য রক্ষা পেলেও আগুন নিয়ে খেলাটা যে কতটা বিপজ্জনক তা হাড়ে হাড়ে টের পেলেন এই ব্যক্তি। ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তির হাতে ধরা রয়েছে একটি জ্বলন্ত কাঠ। স্টান্ট দেখানোর চক্করে জ্বলন্ত কাঠটিকে অন্তর্বাসের ভেতরে সোজা চালান করে দেন। পাঁচ সেকেন্ড মতো অন্তর্বাসের ভেতরে জ্বলন্ত কাঠটি রাখার পর সেটি বার করে অন্তর্বাসের ভিতরে উঁকি মারতেই ওই ব্যক্তির মুখের চেহারা বদলে যায়।
তত ক্ষণে তিনি উপলব্ধি করতে পেরেছেন যা হওয়ার হয়ে গিয়েছে। এর পরই বিকট চিৎকার করতে শুরু করেন তিনি। স্টান্ট করে লোকেদের আনন্দ দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই আনন্দ মুহূর্তেই আতঙ্কের চেহারা নেয়। ঘটনাটি অবশ্য কোথাকার তা জানা যায়নি।
দেখুন সেই ভিডিও...