চকবাজারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় হেফাজত আমীরের শোক

চট্টগ্রাম অফিস

ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের আমীর, দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সেই সাথে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি মসজিদে-মসজিদে বিশেষ দোআর আয়োজনের জন্য সম্মানিত ইমাম ও খতীবদের প্রতি অনুরোধ জানান।