শায়েস্তাগঞ্জে মহাসড়কে ২৪টি অবৈধ যানবাহন আটক

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা

শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে ১৯টি সিএনজি, ১টি ট্রাক্টর ও ৪টি টমটম আটক করা হয়। অবৈধভাবে মহাসড়ক দিয়ে চলাচল করায় এবং নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চলাচল করায় এ সব যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।