রোহিঙ্গা শরণার্থীদের চিকিত্সায় সহায়তার জন্য শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে ওষুধ-সামগ্রী প্রদান করা হয়। সমপ্রতি কক্সবাজারস্থ রিফিউজি রিলিফ এন্ড রিপাট্রিয়েশন কমিশনার (আরআরআরসি)-এর কার্যালয়ে আরআরআরসি কমিশনার অতিরিক্ত সচিব মো. আবুল কালাম, এনডিসি-এর নিকট শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শহীদুল ইসলাম উক্ত ওষুধ-সামগ্রী হস্তান্তর করেন।—প্রেস বিজ্ঞপ্তি