উত্তর বাসাবো কমিউনিটি সেন্টারের সংস্কার প্রয়োজন

বাসাবো ঢাকা মহানগরের একটি বিশাল পরিকল্পিত আবাসিক এলাকা। উত্তর বাসাবো, মধ্য বাসাবো, পশ্চিম বাসাবো, দক্ষিণ বাসাবো এবং পূর্ব বাসাবো নিয়ে বাসাবো এলাকা গঠিত। অথচ এখানে ছিল না কোনো কমিউনিটি সেন্টার। তত্কালীন ঢাকা সিটি করপোরেশন প্রায় দশ বছর ব্যয় করে উত্তর বাসাবোতে একটি কমিউনিটি সেন্টার নির্মাণ করে। কমিউিনিটি সেন্টারের কাঠামো ঠিক থাকলেও অভ্যন্তরীণ ব্যবস্থা সন্তোষজনক নয়। যেমন ফ্লোরে টাইলস নেই। অভ্যন্তরীণ দেয়ালে শব্দদূষণ রোধের ব্যবস্থা নেই। পঞ্চাশ জন লোকের সমাবেশে গুঞ্জন শব্দ এমন মনে হয় যেন কারো কথাই শোনা যায় না। আলোকব্যবস্থাও ভুতুড়ে বাড়ির মতো। পরিচ্ছন্নতার বালাই নেই। এয়ারকুলার ব্যবস্থা নেই। ফলে বিশাল বাসাবো এলাকার একমাত্র কমিউনিটি সেন্টারটি এলাকাবাসী তাদের সামাজিক প্রয়োজন পূরণে ব্যবহার করতে পারে না। এ অবস্থায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত উত্তর বাসাবো কমিউনিটি সেন্টারটি আধুনিক কমিউনিটি সেন্টার হিসেবে সংস্কার করার জন্য সবিনয়ে আবেদন করছি।

মো. আশারাফ হোসেন

১২০ সেন্ট্রাল বাসাবো, ঢাকা ১২১৪