পর্ব-৩ 

পুরাতন রাউটার ফেলে না দিয়ে নতুন করে ব্যবহার করার উপায়! 

৩. ইন্টারনেট রেডিও স্ট্রিমার হিসেবে ব্যবহার

আপনার প্রিয় রেডিও স্টেশনগুলোকে আপনি কি সরাসরি ইন্টারনেট থেকে উপভোগ করতে চাচ্ছেন? কিছু রাউটারকে ইন্টারনেট থেকে রেডিও চালানোর জন্য কনফিগার করা যেতে পারে, এক্ষেত্রে যদি আপনি Open Wrt অথবা DD-WRT Custorm router firmware
ইন্সটল করতে প্রস্তুত থাকেন।

এছাড়া অডিও আউটপুট করার জন্য এক্ষেত্রে আপনার কিছু সফটওয়্যারের প্রয়োজন হবে এবং সেই সঙ্গে একটি ইউএসবি সাউন্ড কার্ডের ও প্রয়োজন হবে।

যদিও এটি তৈরি করা কোনো সহজ পদ্ধতি না, এবং এরকম অনেক ইন্টারনেট রেডিও অপশন পাওয়া যায়, তবুও এটি একটি ভালো ব্যবস্থা। এটি আপনাকে সূক্ষ্মভাবে কাস্টম ফার্মওয়্যার ইন্সটল করতে দেয়।

৪. সস্তা নেটওয়ার্ক সুইচ হিসেবে পুরনো রাউটার কে ব্যবহার

বেশিরভাগ ক্ষেত্রে সব রাউটারে ছয়টির বেশি ইথারনেট পোর্ট থাকেনা বা নেই। এক্ষেত্রে আপনার বাড়িতে ওয়্যারলেস ডিভাইস এর পরিমাণ বেড়ে যাবার সঙ্গে সঙ্গে পোর্ট এর স্বল্পতা দেখা দিবে। এক্ষেত্রে ইথারনেট এর মাধ্যমে আপনার বাড়িতে থাকা ওয়্যারলেস ডিভাইসগুলো সংযুক্ত করার মাধ্যমে অল্পতেই পোর্টগুলো শেষ হয়ে যেতে পারে।

উদাহরণস্বরূপ, অনলাইনে পিসিতে গেম খেলার ক্ষেত্রে ওয়্যারলেস এর মাধ্যমে ইন্টারনেট না নিয়ে ইথারনেট ব্যবহার করে গেমিং করা বেশি সুবিধা-যোগ্য। এছাড়া আপনার বাড়িতে থাকার টিভির ডিকোডার ওয়্যারলেস এর চেয়ে ইথারনেট পোর্ট এর মাধ্যমে ভালো স্ট্রিমিং করা সম্ভব।

আর যদি আপনার বাড়িতে থাকা ওয়াইফাই রাউটারের ইথারনেট পোর্ট শেষ হয়ে যায়, এক্ষেত্রে আপনি নেটওয়ার্ক সুইচ ব্যবহার করে এটিকে বাড়াতে পারেন। এটি দ্বারা মূলত আপনি রাউটারের প্লাগ সংখ্যা বৃদ্ধি করতে পারেন।

আপনার পুরনো রাউটারটিতে সাধারণত চারটি অথবা তার চাইতে বেশি পোর্ট থাকতে পারে। আর এক্ষেত্রে আপনি যদি এটি প্রধান রাউটারের সঙ্গে যুক্ত করেন, তবে তাত্ক্ষণিক-ভাবে আপনি ইথারনেট পোর্ট এর সংখ্যা বৃদ্ধি করে নিতে পারবেন। এক্ষেত্রে ঝামেলা এড়াতে আপনার পুরনো রাউটারের ওয়্যারলেস নেটওয়ার্কিং অক্ষম করে দেওয়া উচিত। যেখানে এটি দিয়ে আপনি ইথারনেট পোর্ট এর সংখ্যা বৃদ্ধি করে আপনার বাড়িতে থাকা ওয়্যারলেস ডিভাইসগুলোকে ইথারনেট পোর্ট এর মাধ্যমে একসঙ্গে সংযুক্ত করতে পারেন।

৫. পুরনো রাউটারটি দিয়ে ওয়্যারলেস ব্রিজ তৈরি করুন

কেমন হবে, যদি আপনার নতুন রাউটারটি শুধুমাত্র ওয়্যারলেস সুবিধা যুক্ত হয়? অর্থাৎ, শুধুমাত্র এটিকে যদি তার বিহীন অবস্থায় কোন ডিভাইসের সঙ্গে সংযুক্ত করা যায় এবং ইথারনেট পোর্ট এর মাধ্যমে যদি সংযোগ করা না যায়? এটি হতে পারে যে, আপনার আইএসপি (ওঝচ) ইথারনেট পোর্টসহ রাউটারকে অফার করেনি। যাই হোক না কেন, আপনার যদি ওয়্যারলেস ডিভাইসগুলোকে আপনার হোম নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করার প্রয়োজন পড়ে, এক্ষেত্রে এটির সমাধান হতে পারে ওয়্যারলেস ব্রিজ।

জিনিস অনুপাতে দাম কম হলেও, পুরনো রাউটারটি ওয়্যারলেস ব্রিজ হিসেবে পুনরায় ব্যবহার করা যেতে পারে।

যদিও এটি কিছুটা ওয়্যারলেস রিপিটার এর মত কাজ করে, কিন্তু এটি ওয়াইফাই সংযোগ শেয়ার করার পরিবর্তে ওয়্যারলেস ব্রিজটি ইথারনেট সরবরাহ করে। এক্ষেত্রে আপনার পুরনো রাউটারটি আপনার বর্তমান ওয়াই-ফাই নেটওয়ার্কের সাথে সংযুক্ত হয়ে, আপনাকে ইথারনেট এর মাধ্যমে ইথারনেট সরবরাহ করবে। 

সেই সঙ্গে আপনার কাছে থাকা একাধিক ওয়্যারলেস ডিভাইসগুলোকে ইথারনেট পোর্ট এর সাথে সংযুক্ত করবে।