ইত্তেফাক রিপোর্ট
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।