এক ইউনিয়নের দুই সহোদরসহ ৬ জনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শুধু নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের সাহাব উল্লার দুই ছেলে মাসুদ রানা ও রাজুও রয়েছে। এদের চকবাজারে মোবাইলের দোকান ছিল।

একই ইউনিয়নের মির্জানগর গ্রামের আবদুল মমিনের ছেলে সাহাদাত হোসেন হিরা, আবদুর রহিমের ছেলে আনোয়ার হোসেন মঞ্জু ও গোলাম গাউসির ছেলে নাছির উদ্দিন এবং নাটেশ্বর গ্রামের বুলু মিয়ার ছেলে মোহাম্মদ আলীর (৬৫) পরিচয় নিশ্চিত করেছেন তাদের স্বজনরা। এদের মৃত্যুর খবর এলাকায় পৌঁছলে স্বজনের আহজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। খবর পেয়ে এলাকাবাসী ছুটে যান তাদের বাড়িতে।