জোহানেসবার্গ টেস্টে ভারতকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এর মধ্য দিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় আনলো স্বাগতিকরা। এই টেস্টে ভারতকে হারাতে খুব একটা বেগ পেতে হয়নি প্রোটিয়াদের।
গতকাল (৬ জানুয়ারি) জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ১২২ রান এবং হাতে ছিল ৮ উইকেট। অধিনায়ক ডিন এলগারের অপরাজিত ৯৬ রানের ওপর ভর করে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।
এই ম্যাচ খেলতে পারেননি ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। ছিলেন সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া রোহিত শর্মাও। এমন অবস্থায় টেস্টে প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পালন করেন লোকেশ রাহুল। তার ডেপুটি হিসেবে ছিলেন জাসপ্রিত বুমরা।
সংক্ষিপ্ত স্কোর
টস: ভারত
ভারত ১ম ইনিংস: ২০২/১০ (৬৩.১ ওভার) রাহুল ৫০, অশ্বিন ৪৬
জানসেন ৩১/৪, ওলিভিয়ের ৬৪/৩, রাবাদা ৬৪/৩
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২২৯/১০ (৭৯.৪ ওভার) পিটারসেন ৬২, বাভুমা ৫২
শার্দূল ৬১/৭, শামি ৫২/২
ভারত ২য় ইনিংস: ২৬৬/১০ (৬০.১ ওভার) রাহানে ৫৮, পূজারা ৫৩
লুঙ্গি ৪৩/৩, জানসেন ৬৭/৩, রাবাদা ৭৭/৩
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ২৪৩/৩ (৬৭.৪ ওভার) এলগার ৯৬*, ভন ডার ডুসেন ৪০, মারক্রাম ২৮, বাভুমা ২৩* অশ্বিন ২৬/১, শামি ৫৫/১