মৃত্যুবার্ষিকী

কাজী মোদাচ্ছের হোসেন

আজ শুক্রবার দৈনিক ইত্তেফাকের সাবেক আড়াইহাজার সংবাদদাতা ও আড়াইহাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ কাজী মোদাচ্ছের হোসেন সুলতানের তৃতীয় মৃত্যুবার্ষিকী। তিনি দীর্ঘ ৪০ বছর দৈনিক ইত্তেফাকের আড়াইহাজার সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন। তাছাড়াও তিনি বিভিন্ন দৈনিকে কলাম লিখতেন। কাজী মোদাচ্ছের ইত্তেফাকের আড়াইহাজার সংবাদদাতা মাসুম বিল্লাহর বাবা। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।