কুষ্টিয়ায় ডাকাত দলের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

কুষ্টিয়ার ভেড়ামারায় দুই ডাকাত দলের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। রবিবার রাত দুইটার দিকে উপজেলার হাওয়াখালী মাঠে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

 

নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। ভেড়ামারা থানার ওসি খন্দকার শামীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিত্সকেরা তাঁকে মৃত বলে জানান।

 

ইত্তেফাক/এএম