বড় স্বপ্ন নিয়ে মাউন্ট মঙ্গানুই থেকে ক্রাইস্টচার্চে এসেছে বাংলাদেশ। তবে টস জিতে আগে ফিল্ডিং করা বাংলাদেশের ভালোই পরীক্ষা নিচ্ছে নিউজিল্যান্ডের দুই ওপেনার।
২৫ ওভারের প্রথম সেশনেই কোনো উইকেট না হারিয়ে তুলেছে ৯২ রান। দ্বিতীয় সেশনে রানের অংকটা আরও দীর্ঘ হয়েছে। ৩৭ ওভারে কিউইদের সংগ্রহ বিনা উইকেটে ১৪৬। ইতোমধ্যে ফিফটি তুলে ৯৩ রানে অধিনায়ক টম ল্যাথাম ও ৫৩ রানে অপরাজিত উইল ইয়াং।
হ্যাগলি ওভালের উইকেট ঘাসে মোড়ানো থাকবে অনুমেয়ই। আর সে সুবিধা কাজে লাগাতে টস জিতে মুমিনুল হক নিয়েছেন ফিল্ডিং। একাদশে আসে দুই পরিবর্তন, দুইটিই ইনজুরির কারণে।
টস জিতে বোলিং করতে নেমে শুরুতে ভালো বল করেছিল বাংলাদেশ। পেসারদের লাইন ও লেন্থ ঠিক ছিল। আক্রমণও চালাচ্ছিলেন বারবার। কিন্তু সময় যত গড়িয়েছে তারা তত বিবর্ণ হয়েছেন। এলোমেলো বোলিংয়ে অনায়েসে রান দিয়েছেন। নূন্যতম সুযোগ তৈরি করতে পারেননি।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, কাজী নুরুল হাসান সোহান, লিটন দাশ, ইয়াসির আলী রাব্বী, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও আবু জায়েদ রাহী।
নিউজিল্যান্ড একাদশ: টম লাথাম, উইল ইয়ং, ডেভন কনওয়ে, রস টেলর, হেনরি নোকলস, টম ব্লান্ডেল, ডার্ল মিচেল, ম্যাট হেনরি, টিম সাউদি, নেইল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট।