মিয়ানমারের কার্যত প্রধান অং সান সু চি আগামী সপ্তাহে জাতিসংঘে ভাষণ দিতে পারেন। রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে সু চির সমালোচনা করে আসছে পশ্চিমা বিশ্ব। এর মধ্যেই জাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন, জাতিসংঘ মানবাধিকার পরিষদের একটি অধিবেশনে ভাষণ দেওয়ার কথা সু চির। আগামী সোমবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস অধিবেশনের উদ্বোধন করবেন। নিরস্ত্র বিষয়ক একটি সম্মেলনে বক্তাদের তালিকায় সু চির নাম রয়েছে। জাতিসংঘ কর্মকর্তা এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি। -রয়টার্স