১৯। কখন মুজিবনগর বা বাংলাদেশ সরকার গঠিত হয়?
উত্তর: ১৯৭১ সালের ১০ই এপ্রিল।
২০। মুজিবনগর সরকার কখন শপথ ্রহণ করেন?
উত্তর: ১৯৭১ সালের ১৭ই এপ্রিল।
২১। কে শপথ বাক্য পাঠ করান?
উত্তর: অধ্যাপক ইউসুফ আলী।
২২। উপরাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: সৈয়দ নজরুল ইসলাম।
২৩। কাকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়?
উত্তর: তাজউদ্দিন আহমদ।
২৪। অর্থমন্ত্রী কে ছিলেন?
উত্তর: এম মনসুর আলী।
২৫। স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
উত্তর: এ এইচ এম কামারুজ্জামান।
২৬। খন্দকার মোশতাক আহমেদ কী মন্ত্রী ছিলেন?
উত্তর: পররাষ্ট্র ও আইনমন্ত্রী।
২৭। মুজিবনগর সরকারের কার্যক্রমকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায়?
উত্তর: ২ ভাগে।
২৮। প্রধান ভাগ দুইটির নাম কী?
উত্তর: ১) বেসামরিক কার্যক্রম ২) সামরিক কার্যক্রম।
২৯। বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়?
উত্তর: ১১টি।
৩০। ১১টি সেক্টরে কতজন কমান্ডার নিযুক্ত করা হয়?
উত্তর: ১১ জন।
৩১। প্রত্যেকটি সেক্টরে কিসে বিভক্ত ছিল?
উত্তর: বেশ কয়েকটি সাব সেক্টরে।
৩২। চট্টগ্রাম, পাবর্ত্য চট্টগ্রাম ও ফেনী নদী পর্যন্ত এলাকা কোন সেক্টরে পড়ে ছিল?
উত্তর: এক নম্বর সেক্টরে।
৩৩। সিলেট জেলার হবিগঞ্জ বর্তমানে কী?
উত্তর: বর্তমানে জেলা।
৩৪। তিন নম্বর সেক্টরে কোন এলাকা ছিল?
উত্তর: আখাউড়া, ভৈরব রেললাইন থেকে পূর্ব দিকে কুমিল্লা জেলা ইত্যাদি।
৩৫। ১১টি সেক্টরে ও তার অধীন অনেক সাবসেক্টর ছাড়াও আর কাকে ব্রিগেড ফোর্সে বিভক্ত করা হয়?
উত্তর: রণাঙ্গানকে।
৩৬। রণাঙ্গনকে কয়টি ব্রিগেড ফোর্সে বিভক্তি করা হয়?
উত্তর: তিনটি।
৩৭। ফোর্সের নামকরণ কীভাবে করা হয়?
উত্তর: ব্রিগেডগুলোর অধিনায়কদের নামের প্রথম অক্ষর দিয়ে।
৩৮। জেড ফোর্স এর অধিনায়ক কে ছিলেন?
উত্তর: মেজর জিয়াউর রহমান।