৬ বছর বয়সে জুহিকে প্রেম-প্রস্তাব দিয়েছিলেন ইমরান

মামা আমির খানের হাত ধরে অনেক ছোট বয়সেই বলিউডে চলে আসেন অভিনেতা ইমরান খান। সম্প্রতি ইমরানের জন্মদিনে তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন জুহি। পাশাপাশি জুহি চাওলা সামনে এনেছেন এক দারুণ তথ্য! 

ইমরানের বছর যখন ছয়েক, তখনই নাকি জুহিকে প্রপোজ করেছিলেন খুদে অভিনেতা। ইনস্টাগ্রামে শুভেচ্ছাবার্তা শেয়ার করে জুহি বলেন, ‘ ইমরান আমাকে প্রেমের প্রস্তাব দেয় যখন ওর ছয় বছর বয়স। হীরে বেছে নেওয়ার নজর তার মধ্যে তখন থেকেই ছিল, আমার খুদে অভিনেতাকে শুভেচ্ছা।’

ইমরান, আমির খানের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন ‘কেয়ামত সে কেয়ামত তাক’ এবং ‘জো জিতা ওহী সিকান্দর’ ছবিতে। পরবর্তীতে বলিউডে বেশ কিছু ছবিতে তাকে অভিনয় করতে দেখা যায়। জানে তু ইয়া জানে না ছবি দিয়েই পরবর্তীতে অভিষেক ঘটান তিনি। আজ বহুদিন হল নিজেকে সরিয়ে রেখেছেন অভিনয় জগত থেকে। পরিচালক হিসেবেও কাজ করতে শুরু করেন, তবে সাফল্য সেভাবে আসেনি।