দেশের শীর্ষ সারির ফ্যাশন হাউস ‘বিশ্বরঙ’ সুদীর্ঘ ২৬ বছর ধরে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অন্যতম ব্রান্ড হিসেবে পরিচিত এক নাম।
এই ২৬ বছরে দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে বহু প্রতিভাবান মডেল উপহার দিয়েছে বিশ্বরঙ বিভিন্ন ইভেন্টের মাধ্যমে। সেই ধারাবাহিকতায় ঋতুরাজ বসন্ত উদযাপন উপলক্ষে বিশ্বরঙ আয়োজন করছে ‘বাসন্তী সুন্দরী-২০২২’ প্রতিযোগীতা।
‘বিশ্বরঙ বাসন্তী সুন্দরী’ হতে আগ্রহী যেকোন বয়সের মেয়েদের আগামী ৩১ জানুয়ারি ২০২২ এর মধ্যে সদ্য তোলা 4R সাইজের ৪ কপি (ক্লোজ, মিড লং, ফুল লেন্থ) ছবিসহ ফরম জমা দিতে হবে বিশ্বরঙ এর যেকোন শোরুমে।
এবং শোরুম থেকে চেক ইন এর মাধ্যমে অংশগ্রহন নিশ্চিত করতে হবে। ‘বিশ্বরঙ বাসন্তী সুন্দরী-২০২২’ প্রতিযোগীতায় বিচারক থাকবেন দেশের প্রখ্যাত মিডিয়া ব্যাক্তিত্বরা। প্রয়োজনীয় আরও তথ্য পওয়া যাবে www.bishworang.com এবং bishworangfanclub ফেসবুক পেজে।