স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের ১৬২তম জন্মদিন ও স্কাউট দিবস-২০১৯ উপলক্ষে শুক্রবার জয়পুরহাটে র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে কাব স্কাউট, স্কাউট, গার্ল ইন স্কাউট, রোভার স্কাউট ও জেলা স্কাউটসের কর্মকর্তাদের একটি বর্ণাঢ্য র্যালি শহীদ ডা. আবুল কাশেম ময়দানে শেষ হয়। সেখানে বিপি’র জন্মদিনের কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক পত্নী মিসেস আছমা আক্তার। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের সহকারী লিডার ট্রেনার ও সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, জেলা স্কাউটসের সহকারী কমিশনার নন্দলাল পার্শী, জেলা রোভার স্কাউটসের সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবু, জেলা রোভার লিডার রুহুল আমীন, জেলা স্কাউট সম্পাদক আবুল বাশার মণ্ডল, জেলা কাব লিডার হাবিবুর রহমান প্রমুখ। বিপি’র জন্মদিবস পালনের অংশ হিসাবে তিন শতাধিক কাব, স্কাউট, রোভার স্কাউট ও গার্ল ইন স্কাউট কালেক্টরেট মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করে। জঙ্গিবাদ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠাসহ সত্, দক্ষ নাগরিক তৈরিতে বিশেষ ভূমিকা পালন করছে স্কাউট আন্দোলন। প্রত্যেক বিদ্যালয়ে স্কাউট দল গঠন নিশ্চিত করার প্রতি জোর তাগিদ দেন প্রধান অতিথি। সবশেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী কাব, স্কাউট ও রোভারদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।