বৃহস্পতিবার বিকালে দামুড়হুদার দর্শনায় ভারতীয় পিতলের মূর্তি উদ্ধার করেছে বিজিবি। উপজেলার দর্শনা বাজারের পাশে সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় ৯১০টি ভারতীয় পিতলের মূর্তি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, চুয়াডাঙ্গা ৬ বিজিবি দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মূর্তিগুলো উদ্ধার করে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র পরিচালক ইমাম হাসান প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানান, উদ্ধার ৯১০টি ভারতীয় পিতলের মূর্তি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।