ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রদূত, শাইখুল ইসলাম হযরত হাজী শরীয়তুল্লাহর ৭৪তম বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিন শুক্রবার জুমার নামাজের জামাতে লাখো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
জানা যায়, শুক্রবার হাজী শরীয়তুল্লাহর স্মৃতি বিজড়িত তীর্থস্থানে জুমার নামাজে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। আগামী রবিবার বাদ ফজর দেশ-জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে আখেরি মুনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে। মাহফিল পরিচালনা করেন হাজী শরিয়ত উল্লাহ রহ. এর ৭ম পুরুষ, বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি আলহাজ হজরত মাও. আব্দুল্লাহ মোহাম্মাদ হাসান পীর সাহেব বাহাদুরপুর।