তিতাসে মোহনপুর দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠার দীর্ঘ ২৮ বছর পর নির্মাণ করা হলো শহীদ মিনার। শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে হাটি হাটি পা পা করে এগিয়ে মহান একুশে ফেব্রূয়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নতুন শহীদ মিনারে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান ভাষা শহীদদের। বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় প্রবেশ করে এমন দৃশ্য চোখে পড়ে।
মোহনপুর দাখিল মাদ্রাসার সুপার মো. রফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছা. আনোয়ারা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, মোহনপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোকবুল মাহমুদ প্রধান, তিতাস উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাজমুল করিম ফারুক। এ সময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী সুপার মো. আবু জাফর, সহকারী মৌলভী জামাল হোসেন ভূঁইয়া, মো. জহিরুল ইসলাম, মো. মোয়াজ্জেম হোছাইন, সহকারী শিক্ষক মাসুদ ইকবাল, মকবুল হোসেন, পপি আক্তার, জাকিউল ইসলাম প্রমুখ।