শীতল সম্পর্কে উষ্ণতা ফেরাবেন যেভাবে 

শীতকালেই যে সম্পর্ক শীতল হবে, এমনটা নয়। যেকোন ঋতুতে, যেকোন সময়ে সম্পর্কে টানাপড়েন তৈরি হতে পারে। সম্পর্কে শীতলতায় একেঘেয়েমি আসতে পারে। সেজন্য সম্পর্কে উষ্ণতা প্রয়োজন। একঘেয়ে হয়ে যাওয়া সম্পর্কে প্রাণ ফেরানোর দায় কিন্তু মানব-মানবী দুজনেরই।

যেকোন সম্পর্কে একটা সময় পর সামান্য হলেও জটিলতা তৈরি হয়। কিন্তু অধিকাংশ প্রেমিক-প্রেমিকা বা স্বামী-স্ত্রী হয়তো জানেন না, সম্পর্কে যাওয়ার পরই শুরু হয় আসল চ্যালেঞ্জ। বিভিন্ন প্রতিকূলতা ডিঙিয়ে সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে হয়। ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়া দুজন মানুষই কেবল পারে সম্পর্ককে শীতল কিংবা উষ্ণ রাখতে। এটিকে চ্যালেঞ্জ বললে ভুল হবে না। কিন্তু কখনো কখনো সম্পর্ক শীতল হতে শুরু করে। তখন কীভাবে সম্পর্কে উষ্ণতা ফিরিয়ে আনবেন, জেনে নিন।

পরস্পরের প্রশংসা করুন
প্রশংসা যেকোন মানুষ ভালোবাসে। তাই আপনার সঙ্গীকে খুশি রাখতে চাইলে তার প্রশংসা করতে শিখুন। এই প্রশংসার মাধ্যমেই তার সম্পর্কে নতুন করে আগ্রহ তৈরি হবে। তখন সহজেই আপনারা ভালো থাকতে পারবেন। আর অবশ্যই প্রশংসা করার জন্য বড় কোন কারণ খুঁজতে যাবেন না।ছোট ছোট কারণেও প্রশংসা করার অনেক উপায় আছে। 

ক্ষমা মানবিক সৌন্দর্য
ক্ষমাই পৃথিবীর সব থেকে বড় মানবিক সৌন্দর্য। ক্ষমা করলে নিজের ভেতরে পাওয়া যায় এক দারুণ অনুভূতি। আর যাকে ক্ষমা করলেন তিনিও হোন প্রসন্ন। মনে রাখবেন, ভুল যেকোন মানুষের হতে পারে। আর ভালোবাসার মানুষটিকে ক্ষমা করে দেওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ।

ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়া দুজন মানুষই কেবল পারে সম্পর্ককে শীতল কিংবা উষ্ণ রাখতে

একই কথার পুনরাবৃত্তি নয় 
একবার বললেন, দুইবার বললেন, ব্যস থেমে যান। মানে, থামলে ভালো হয় আর কি। এক কথা বারবার বলতে যাবেন না। আপনি এক, দুইবার বললেই সামনের মানুষটি বুঝতে পারেন আপনি কী বলতে চাইছেন। তাই অহেতুক চিন্তার কোন কারণ নেই। আর আপনার সঙ্গীর এই অভ্যাস থাকলে তাকেও বারণ করুন।

এক অপরকে সময় দিন 
ব্যস্ততা নাগরিক জীবনের অন্যতম অভিশাপ। তবে সেই ব্যস্ততার মধ্য থেকেও বের করতে হবে সময়। এক অপরকে সময় দিতে হবে। যদি পরস্পরকে সময়ই না দেন, তাহলে কীভাবে ভালো হবে সম্পর্ক, এমন প্রশ্ন কিন্তু থেকেই যায়। তাই সম্পর্ক ভালো করতে চাইলে অবশ্যই সময় বের করে দুজন পাশাপাশি বসুন, কোথাও ঘুরতে যান, রাতে একসঙ্গে ডিনার করুন। 

বুঝিয়ে বলুন
কোন সমস্যা থাকলে রাগারাগি করা যাবে না। রাগারাগি সমাধান নয়। বরং বুঝিয়ে বলুন সমস্যার কথা। তবেই হবে সমস্যার সমাধান।