বগুড়া: উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলা সংসদের ২২তম জেলা সম্মেলন গতকাল শুক্রবার শহরের সাতমাথায় অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাহমুদ সেলিম। এরপর শুরু হয় উদ্বোধনী সংগীত। উদীচী বগুড়া জেলা সংসদের সভাপতি মাহমুদুস সোবহান মিন্নুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শিবানী ভট্টাচার্য, বগুড়া সংসদের সাবেক সভাপতি ফিজু চৌধুরী, স্থাপত্য অধিদপ্তরের সাবেক প্রধান স্থপতি আহসানুল খান হক স্বপন, শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক সাজাহান সাকিদার, জেলা সিপিবির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, কৃষিবিদ মোকছেদুল হামিদ। এ ছাড়া বক্তব্য আরো রাখেন জেলা সংসদের সাধারণ সম্পাদক শাহীদুর রহমান বিপ্লব, সম্মেলন উদযাপন কমিটির চেয়ারম্যান কানিজ ফাতেমা লীনা, সদস্য সচিব আরিফুল হক খান অনিক প্রমুখ —ইত্তেফাক