ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে কারাগারে ৫৬ নারীকে ধর্ষণ করে বন্দিরা। এ ঘটনায় দেশটির একটি আদালত ১০ জনকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে।
২০২০ সালের সেপ্টেম্বরে দেশটির লুবুম্বাশির কাসাপা কারাগারে বিদ্রোহ করেন বন্দিরা। সে সময় বিদ্রোহীরা নারী বন্দিদের সেল ভেঙে ৫৬ জনকে ধর্ষণ করেন। তিন দিন ধরে চলে বিদ্রোহ। ভুক্তভোগীদের আইনজীবীরা জানান, ধর্ষণের শিকার তিন জনের এইচআইভি শনাক্ত হয়েছে। তা ছাড়া ১৬ জন অন্তঃসত্ত্বা হয়েছেন।
হাউট-কাটাঙ্গার নিরাপত্তা কর্মকর্তা লেফটেন্যান্ট পিটার এনটাঙ্গালো বলেন, ৩০ জনের বেশি নারীকে ধর্ষণের জন্য আদালত ১০ জনকে দোষী সাব্যস্ত করেছেন। ২০২০ সালের সেপ্টেম্বরে বিদ্রোহ চলাকালে তারা সেল ভেঙে নারী বন্দিদের ধর্ষণ করেন। আদালতের প্রসিকিউটররা অপরাধীদের ২০ বছরের কারাদণ্ডের দাবি করেছিলেন।
DR Congo convicts sentenced to 15 years over jail rapes https://t.co/DOKVfcMa3n via @todayng
— Nigeria Newsdesk (@NigeriaNewsdesk) January 20, 2022
তবে একজন আইনজীবী বলেন, ‘রায়ে আমরা সন্তুষ্ট। দীর্ঘ লড়াইয়ের পর আমরা এই ন্যায়বিচার পেলাম।’ অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী বলেন, ‘আমরা এ রায়ের বিরুদ্ধে আপিল করব।’ সূত্র: আলজাজিরা